ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৭, ৮ মে ২০২৪
বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা
কেন্দ্রীয় ব্যাংকের ডাকা জরু‌রি সংবাদ সম্মেলন বয়কট করেন শতা‌ধিক সংবাদকর্মী- ছবি: সংগৃহীত

সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে সুরাহা না হওয়ায় বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করেছেন ব্যাংক বিটের সাংবাদিকরা।

বুধবার দুপুর আড়াইটায় কেন্দ্রীয় ব্যাংকের ডাকা জরু‌রি সংবাদ সম্মেলনে উপ‌স্থিত হ‌য়ে প্রোগ্রাম‌টি বয়কট করেন শতা‌ধিক সংবাদকর্মী। এদিন আইএমএফের ঋণের তৃতীয় কিস্তির ছাড় বিষয়ে প্রতিষ্ঠানটির মূল ভবনের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে সংবাদ সম্মেলনটি ডাকা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হকসহ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

Advertisement

সংবাদ সম্মেলন শুরুর আগে সাংবাদিকরা জানতে চান, তথ্য সংগ্রহে বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশ নিষেধাজ্ঞার বিষয়ে সুরাহা হয়েছে কি না। এর সন্তোষজনক জবাব না পেয়ে সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন তারা।

কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে এ নিষেধাজ্ঞা স্বাধীন সাংবাদিকতা, গণতন্ত্র এবং মৌলিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থি বলে মনে করছে বেশ কয়েকটি সংগঠন। বিশেষ করে টিআইবি, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ, ইআরএফ, ডিআরইউ, ডিইউজে, বিএফইউজে নিন্দা জানিয়েছে।

প্রসঙ্গত, আগে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে বিধিনিষেধ ছিল না। কিছুদিন ধরে তাদের প্রবেশ করতে দিচ্ছে না ব্যাংক কর্তৃপক্ষ। এ নিয়ে বিভিন্ন মহল তীব্র নিন্দা জানিয়ে আসছে।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!