ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

রেমিট্যান্স প্রবাহ বাড়ছে মৌলভীবাজারে

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৯, ৫ মে ২০২৪
রেমিট্যান্স প্রবাহ বাড়ছে মৌলভীবাজারে
ফাইল ফটো

প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারের প্রায় দুই লাখ মানুষ ইংল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত। এর ফলে এ জেলায় প্রতিনিয়ত রেমিট্যান্সের পরিমাণ বাড়ছে।

চলতি অর্থবছরে প্রথম ৯ মাসে বিভিন্ন দেশ থেকে রেমিট্যান্স এসেছে ৪ হাজার ৯৬২ কোটি টাকা, যা সিলেট বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ। বৈধপথে রেমিট্যান্সের পরিমাণ আরো বাড়াতে দেশের বিভিন্ন খাতে বিনিয়োগের পরামর্শ ব্যাংক কর্মকর্তাদের।

বৈশ্বিক মহামারি ও বিভিন্ন যুদ্ধের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় রেমিট্যান্সের পরিমাণ কম-বেশি হচ্ছে। তবে মৌলভীবাজারে এ পরিস্থিতি ব্যতিক্রম। কয়েক বছর ধরে এ জেলায় রেমিট্যান্স আসার পরিমাণ ঊর্ধ্বমুখী।

Advertisement

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২০-২১ অর্থবছরে মৌলভীবাজারে ৫ হাজার ৬৩৮ কোটি টাকা রেমিট্যান্স এসেছে। এ পরিমাণ বেড়ে ২০২২-২৩ অর্থবছরে দাঁড়ায় ৬ হাজার ৯৫১ কোটি টাকায়। আর চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৯ মাসে রেমিট্যান্স এসেছে ৪ হাজার ৯৬২ কোটি টাকা।

ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারের নানামুখী উদ্যোগ এবং স্থানীয় ব্যাংকগুলোর প্রণোদনামূলক কার্যক্রমে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!