ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বাংলাদেশে আবারও পেঁয়াজ রফতানি করবে ভারত

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ২০:৪৫, ২৭ এপ্রিল ২০২৪
বাংলাদেশে আবারও পেঁয়াজ রফতানি করবে ভারত
ফাইল ফটো

বাংলাদেশসহ ৬ দেশে ৯৯ হাজার ১৫০ মেট্রিক টন পেঁয়াজ রফতানির সিদ্ধান্ত নিয়েছে ভারত। বাকি দেশগুলো হলো-  সংযুক্ত আরব আমিরাত, ভূটান, বাহরাইন, মরিশাস এবং শ্রীলংকা।

শনিবার ভারত সরকারের সংশ্লিষ্ট বিভাগের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

ভারতীয় এজেন্সি ন্যাশনাল কো-অপারেশন এক্সপোর্টস লিমিটেডকে (এনসিইএল) এ পেঁয়াজ রফতানির দায়িত্ব দেওয়া হয়েছে। শতভাগ আগাম মূল্য পরিশোধ এবং আলোচনার মাধ্যমে দাম নির্ধারণ করে, এই ৬ দেশে পেঁয়াজ রফতানি করবে এনসিইএল।

Advertisement

যেসব দেশ পেঁয়াজ কিনছে সেখানকার দাম, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ দাম বিবেচনায় নিয়ে ক্রেতাদের সঙ্গে দর নির্ধারণ করে থাকে এনসিইএল। আর যে দেশগুলোতে পেঁয়াজ রফতানির অনুমতি দেওয়া হয়েছে, সেখানকার চাহিদা অনুযায়ী কোটা বরাদ্দ করা হবে।

এছাড়া ২ হাজার টন সাদা পেঁয়াজ রফতানিরও অনুমোদন দিয়েছে ভারত সরকার। ভারতে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় মহারাষ্ট্রে। অঞ্চলটি এবারও এনসিইএলকে রফতানির জন্য সবচেয়ে বেশি পেঁয়াজ সরবরাহ করতে যাচ্ছে।

ভারত সরকারের আগের সিদ্ধান্ত অনুযায়ী দেশের অভ্যন্তরীণ চাহিদা ও সরবরাহ নিশ্চিতের জন্য রফতানি বন্ধ ছিল বেশ কয়েক সপ্তাহ। তবে এখন আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের চাহিদা ব্যাপক বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত থেকে সরে আসেন দেশটির কর্তাব্যক্তিরা।

সূত্র: দ্য ইকোনোমিক টাইমস

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!