ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ইসরায়েলের পাল্টা হামলার পর ফের বাড়ল জ্বালানি তেল-সোনার দাম

অর্থনীতি ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৮, ১৯ এপ্রিল ২০২৪
ইসরায়েলের পাল্টা হামলার পর ফের বাড়ল জ্বালানি তেল-সোনার দাম
ফাইল ফটো

ইরানের ভূখণ্ডে ইসরায়েলের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে আবারও বেড়ে গেছে জ্বালানি তেল ও নিরাপদ বিনিয়োগের মাধ্যম সোনার দাম।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের স্থানীয় সময় শুক্রবার ভোরে ইরানের একটি স্থানে ইসরায়েলি ‘ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে’ বলে খবর পাওয়া গেছে। এমন খবরে বিশ্ববাজারে মুহূর্তের মধ্যেই জ্বালানি তেলের দাম বেড়ে গেছে সাড়ে ৩ শতাংশের বেশি। এতে আবার প্রতি ব্যারেল তেলের দাম ছাড়িয়ে গেছে ৯০ ডলার।

Advertisement

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য বলছে, মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ায় প্রতি ব্যারেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় ৩ দশমিক ৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯০ ডলার ২৭ সেন্টে।

আর প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে ঠেকেছে ৮৫ ডলার ৭৬ সেন্টে।

মধ্যপ্রাচ্যের এ অস্থিরতায় নতুন রেকর্ড গড়েছে সোনার দামও। দাম বাড়তে বাড়তে এক পর্যায়ে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনা বেচাকেনা হয়েছে ২ হাাজর ৪১১ ডলার ৯ সেন্টে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!