ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বড় ছাড়ে চলছে বিমানের টিকিট বিক্রি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৯, ১৮ এপ্রিল ২০২৪
বড় ছাড়ে চলছে বিমানের টিকিট বিক্রি
ফাইল ফটো

ঢাকা থেকে বাংলাদেশের যাত্রীরা অল্প খরচে সিঙ্গাপুরে ট্রানজিট নিয়ে দক্ষিণ এশিয়ার গন্তব্যগুলোতে ঘুরতে যেতে পারবেন। সম্প্রতি বড় ছাড় দিয়ে টিকিট বিক্রি করছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। সিট থাকা সাপেক্ষে ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যে কোনোদিন টিকিট কেটে ভ্রমণ করা যাবে।

জানা গেছে, যাত্রীরা ৩৩ হাজার ১৮৭ টাকায় থাইল্যান্ডের ব্যাংকক, ৪৬ হাজার ৫১৩ টাকায় শ্রীলংকার কলম্বো, ৩৭ হাজার ১৫৪ টাকায় মালয়েশিয়ার কুয়ালালামপুর, ৫৫ হাজারে ইন্দোনেশিয়ার জাকার্তা, ৫৫ হাজার ১০০ টাকায় ইন্দোনেশিয়ার বালি, ৫৩ হাজার ৪৩৩ টাকায় ফিলিপাইনের ম্যানিলা, ৪২ হাজার ৯৭০ টাকায় সিঙ্গাপুর এবং ৪১ হাজার ৮৩৬ টাকায় থাইল্যান্ডের ফুটেকে রিটার্ন টিকিট কাটতে পারবেন। চীনের সাংহাইয়ের ৫৫ হাজার ৭৩০ টাকা ও ভিয়েতনামের হানই-এর ভাড়া পড়বে ৬৫ হাজার টাকা।

সিঙ্গাপুর এয়ারলাইন্স জানায়, এ ভাড়ায় টিকিট কাটার পর বাতিল করলে যাত্রী কোনো টাকা ফেরত পাবে না। টিকিটে কারো নাম বা যাত্রার তারিখ পরিবর্তন করা যাবে না।

Advertisement

তারা আরো জানায়, ভ্রমণের সময় যাত্রীরা ২৫ কেজি চেক-ইন ব্যাগেজ এবং ৭ কেজি হ্যান্ড ব্যাগেজ নিতে পারবেন। বাংলাদেশের যেকোনো ব্যাংকের আন্তর্জাতিক (ডুয়েল কারেন্সি) ডেবিট কিংবা ক্রেডিট কার্ড দিয়েই এ টিকিট কাটা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!