ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ব্যাংক এশিয়ার নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০১, ১৬ এপ্রিল ২০২৪
ব্যাংক এশিয়ার নাম পরিবর্তন
ফাইল ফটো

ব্যাংক এশিয়া লিমিটেডের নাম পরিবর্তন করে ‘ব্যাংক এশিয়া পিএলসি’ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানি আইন ১৯৯৪ এর ১১ক(ক) ধারার বিধান অনুসারে ১৬ এপ্রিল থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ‘ব্যাংক এশিয়া লিমিটেড’ এর নাম পরিবর্তন করে ‘ব্যাংক এশিয়া পিএলসি’ করা হয়েছে।

Advertisement

সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিতদায় কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত ১১ ক ধারা নতুন করে যুক্ত করা হয়। নতুন ধারায় ‘সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষেও পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তন করতে হবে। এজন্য ব্যাংক এশিয়ার নাম পরিবর্তিত করে ব্যাংক এশিয়া পিএলসি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!