ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

পদোন্নতি পেলেন ৮ ব্যাংক কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২০:৪৯, ১২ এপ্রিল ২০২৪
পদোন্নতি পেলেন ৮ ব্যাংক কর্মকর্তা
ফাইল ফটো

রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকের আটজন কর্মকর্তা মহাব্যবস্থাপক (জিএম) থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতি পেয়ে ডিএমডি হওয়া কর্মকর্তারা হলেন- প্রবাসীকল্যাণ ব্যাংকের মো. নূর আলম সরকার, অগ্রণী ব্যাংকের আবুল বাশার ও শামিম উদ্দিন আহমেদ, রূপালী ব্যাংকের মো. ফয়েজ আলম ও হারুনুর রশীদ, সোনালী ব্যাংকের মো. আবু সাঈদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) পরিতোষ সরকার এবং জনতা ব্যাংকের মো. নুরুল ইসলাম মজুমদার।

Advertisement

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও মহাব্যবস্থাপক (জিএম) পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০২৩’ এবং বিভিন্ন সময় সরকার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে। এ আদেশ শিগগিরই কার্যকর করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!