ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

দাম কমলো ডিজেল-কেরোসিনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৫, ৩১ মার্চ ২০২৪
দাম কমলো ডিজেল-কেরোসিনের
ফাইল ফটো

আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে নতুন স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম কমিয়েছে সরকার। তবে অকটেন ও পেট্রোলের দাম আগের মতোই রয়েছে।

রোববার লিটারপ্রতি ২ টাকা ২৫ পয়সা কমিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। সোমবার থেকে নতুন এই দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৮ টাকা ২৫ পয়সা থেকে কমিয়ে ১০৬ টাকা করা হয়েছে। এক্ষেত্রে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে ২ টাকা ২৫ পয়সা কমেছে।

Advertisement

অকটেনের দাম আগের মতোই লিটারপ্রতি ১২৬ টাকা এবং পেট্রোলের দাম রয়েছে ১২২ টাকা।

গত ৭ মার্চ এর আগে সবশেষ জ্বালানি তেলের দাম কমানো হয়। ঐ সময় ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১০৯ টাকা থেকে ৭৫ পয়সা কমিয়ে ১০৮ টাকা ২৫ টাকা পয়সা করা হয়। তখন অকটেনের দাম লিটারপ্রতি ১৩০ টাকা থেকে ৪ টাকা কমিয়ে ১২৬ টাকা এবং পেট্রোলের দাম ১২৫ টাকা থেকে ৩ টাকা কমিয়ে করা হয় ১২২ টাকা।

বর্তমানে বিশ্ববাজারে জ্বালানি তেলের (প্রধানত ডিজেল) মূল্যে অস্থিতিশীলতা বিরাজ করছে। করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ  ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে সমুদ্রপথে জ্বালানি পণ্যের প্রিমিয়াম, পরিবহন ভাড়া, বিমা ও ব্যাংক সুদ হারও ব্যাপক পরিমাণে বেড়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!