বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ঢাকার বিভিন্ন তফসিলি ব্যাংকের ৮০টি শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।
.png)
এতে আরো বলা হয়েছে, ঈদ উপলক্ষে বাজারে নতুন নোট ছাড়া হবে ৩১ মার্চ। সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন ছাড়া নোট বিতরণ চলবে ৯ এপ্রিল পর্যন্ত।