বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব দুটি অনুমোদন দেওয়া হয়।
আরেক প্রস্তাবে ৮ হাজার টন চিনি কেনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। প্রতি কেজি ১৩৪ টাকা ৫০ পয়সা দরে কেনা হবে এই পণ্য। এ ছাড়া রাশিয়া থেকে প্রতি টন ২৮৮ মার্কিন ডলার দরে তিন লাখ টন গম কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
.png)
এছাড়া সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। প্রতি টন সারের দাম পড়বে ৫৮১ মার্কিন ডলার।