ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

প্রবাসী ব্যবসায়ীরা বাংলাদেশেও বিনিয়োগ করতে পারেন: এফবিসিসিআই সভাপতি

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৭, ২৫ জানুয়ারি ২০২৪
প্রবাসী ব্যবসায়ীরা বাংলাদেশেও বিনিয়োগ করতে পারেন: এফবিসিসিআই সভাপতি
ফাইল ফটো

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিরা সফলতার শীর্ষে রয়েছেন। এখানে জুয়েলারি, সুগন্ধি এবং আবাসন খাতে তাদের অগ্রগতি চোখে পড়ার মতো। রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রেও বাংলাদেশে তাদের অবস্থান শীর্ষে। প্রবাসে প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করে একদিকে যেমন জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন, তেমনি ব্যবসায়িকভাবে লাভবান হতে পারেন।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক সমাবেশে এ আহ্বান জানান তিনি।

এ সময় বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি ক্ষুদ্র, মাঝারি এবং বড় ব্যবসায়ীদের অর্জন ও সফলতার প্রশংসা করেন এফবিসিসিআই সভাপতি। পাশাপাশি প্রবাসে প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

Advertisement

মাহবুবুল আরো আলম বলেন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ সরকার মুক্তবাজার নীতি, অবাধ বাণিজ্য এবং বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। প্রবাসী ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা সহজেই বাংলাদেশে বিনিয়োগের উদ্যোগ নিতে পারেন।

এ বিষয়ে স্থানীয় (সংযুক্ত আরব আমিরাত) বাংলাদেশ দূতাবাস সার্বিক সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর, মাউয়াজ পারফিউম ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মনজুরুল হক চৌধুরী, দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কন্সুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!