ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আজ পুঁজিবাজারে লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৯, ৩১ ডিসেম্বর ২০২৩
আজ পুঁজিবাজারে লেনদেন বন্ধ
ফাইল ফটো

আজ ৩১ ডিসেম্বর, ‘ব্যাংক হলিডে’। রোববার ব্যাংকে সব ধরনের লেনদেন কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া, পুঁজিবাজারেও লেনদেন বন্ধ রয়েছে আজ। তবে স্টক এক্সচেঞ্জ ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দাফতরিক কার্যক্রম চলবে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) এবং বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ব্যাংক হলিডিতে ব্যাংক খোলা রাখা হয় সারা বছরের হিসাব মেলানোর জন্য। এদিন কোনো ধরনের লেনদেন হয় না। তবে গ্রাহকরা কার্ড দিয়ে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারেন।

Advertisement

আগামীকাল সোমবার (১ জানুয়ারি) থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চালু হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!