ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

এক মাসেই রিজার্ভ বাড়ল ২ বিলিয়ন ডলার

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৩, ২৮ ডিসেম্বর ২০২৩
এক মাসেই রিজার্ভ বাড়ল ২ বিলিয়ন ডলার
ফাইল ফটো

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সহ বিভিন্ন আর্থিক সহযোগী সংস্থার ঋণ ও রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণে ২১ দশ‌মিক ৪৪ বিলিয়ন ডলারে উঠেছে দেশের বৈ‌দে‌শিক মুদ্রার রিজার্ভ। অর্থাৎ এক মাসের ব্যবধানে রিজার্ভ বেড়েছে দুই বিলিয়ন ডলারের বেশি।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনের এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৭ ডিসেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ ২৬ দশমিক ৮২ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত মোতাবেক বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী গ্রস রিজার্ভ ২১ দশমিক ৪৪ বিলিয়ন। গত ২৯ নভেম্বর গ্রস রিজার্ভ ছিল ২৫ দশমিক ০২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী ছিল ১৯ দশমিক ৪০ বিলিয়ন ডলার। সেই হিসাবে এক মাসে রিজার্ভ বেড়েছে ২ দশমিক ০৪ বিলিয়ন ডলার।

Advertisement

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক জানান, আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি এসেছে। এছাড়া এডিবি থেকে ৪০০ মিলিয়ন, সাউথ কোরিয়ার একটা ফান্ড থেকে ৯০ মিলিয়নসহ বিভিন্ন দাতা সংস্থার অর্থ এসেছে। রে‌মিট্যান্স প্রবাহও ইতিবাচক র‌য়ে‌ছে। সব মিলিয়ে রিজার্ভ ভালো অবস্থায় ফিরছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!