ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

দেশে স্বর্ণের দামে নতুন ইতিহাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৭, ২৩ ডিসেম্বর ২০২৩
দেশে স্বর্ণের দামে নতুন ইতিহাস
ফাইল ফটো

দেশের বাজারে স্বর্ণের দাম আবারো বাড়লো। ভালোমানের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ১৭৫০ টাকা। এর ফলে এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪২ টাকা। যার আগের দাম ছিল ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

শনিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা রোববার থেকে কার্যকর হবে।

Advertisement

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৬ হাজার ২৫ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯০ হাজার ৮৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৭৫ হাজার ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!