ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

পুঁজিবাজারে বেড়েছে লেনদেন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৯, ১৭ ডিসেম্বর ২০২৩
পুঁজিবাজারে বেড়েছে লেনদেন 
ফাইল ফটো

সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার পুঁজিবাজারে লেনদেন বেড়েছে। তবে লেনদেন বাড়লে সূচকের পতনের মধ্য দিয়ে এদিন শেষ হয়েছে লেনদেন।

রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, রোববার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৬২ ও ২১০১ পয়েন্টে অবস্থান করছে।

Advertisement

এদিন ডিএসইতে ৬২৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ১৪৩ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৪৮১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

রোববার ডিএসইতে ৩৫১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৪৩টি কোম্পানির, কমেছে ১৩১টি এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলো- প্যাসিফিক ডেনিমস, অরিয়ন ইনফিউশন, অলিম্পিক, ওয়েস্টার্ন মেরিন, সেন্ট্রাল ফার্মা, ইন্দোবাংলা ফার্মা, ইভেন্সি টেক্সটাইল, খুলনা প্রিন্টিং, ইয়াকিন পলিমার ও জাহিন স্পিনিং।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৭৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪১টির, কমেছে ৫৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৯২টির কোম্পানির শেয়ার দর।

রোববার সিএসইতে ১০ কোটি ৯৪ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৯ লাখ টাকা বেড়েছে লেনদেন। আগের দিন লেনদেন হয়েছিল ১০ কোটি ৭৫ লাখ টাকা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!