ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

নভেম্বরে প্রবাসী আয় ২১২৩০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৯, ৩ ডিসেম্বর ২০২৩
নভেম্বরে প্রবাসী আয় ২১২৩০ কোটি টাকা
ফাইল ফটো

নভেম্বর মাসে বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৯৩ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২১ হাজার ২৩০ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা করে ধরে)।

রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন বলছে, নভেম্বর মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৪ কোটি ৪২ লাখ মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৩২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৭২ কোটি ৬৭ লাখ ডলার ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

Advertisement

এর আগে, চলতি (২০২৩-২৪) অর্থবছরের অক্টোব‌রে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার। এছাড়া সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ও জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। সবমিলিয়ে চলতি অর্থবছরের পাঁচ মাসে প্রবাসী আয় হয়েছে ৮৮১ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার।

২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। এর আগে, ২০২১-২০২২ অর্থবছরে এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার।

২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয় হয়েছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!