ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ঊর্ধ্বমুখী লেনদেনে সপ্তাহ শেষ পুঁজিবাজারে

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ২০:০১, ৩০ নভেম্বর ২০২৩
ঊর্ধ্বমুখী লেনদেনে সপ্তাহ শেষ পুঁজিবাজারে
ছবি: ডেইলি বাংলাদেশ

পুঁজিবাজারে সূচকের উত্থান ও ঊর্ধ্বমুখী লেনদেনের মধ্যে দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবসের কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২২৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৫৩ ও ২১০৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৩৮৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে যা ৮৬ কোটি টাকা বেশি। এদিন ডিএসইতে ৩০৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৯টি কোম্পানির, কমেছে ৭০টি এবং অপরিবর্তিত রয়েছে ১৭০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম।

Advertisement

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪৭৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫১টির, কমেছে ২৯টি এবং অপরিবর্তিত রয়েছে ১০৩টির কোম্পানির শেয়ার দর।

বৃহস্পতিবার সিএসইতে ৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে যা প্রায় ১ কোটি টাকা বেশি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!