বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১ হাজার ৩৬২ ও ২ হাজার ১৩৩ পয়েন্টে অবস্থান করছে।
মঙ্গলবার ডিএসইতে ৫২২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে ৭৯ কোটি টাকা বেশি। ডিএসইতে আগের দিন ৪৪৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
.png)
মঙ্গলবার ডিএসইতে ৩১৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে ৮৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো-অরিয়ন ইনফিউশন, ফুওয়াং ফুড, সি পার্ল, শমরিতা হাসপাতাল, ইস্টার্ন হাউজিং, খান ব্রাদার্স, লাফার্জহোলসিম, এমারেল্ড অয়েল, জেমেনি সি ফুড ও সেনা কল্যাণ ইনস্যুরেন্স।
এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৮৯ পয়েন্টে। মঙ্গলবার সিএসইতে হাত বদল হওয়া ১৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৪০টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে ৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৫ কোটি টাকা কম। আগের দিন ৯ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছিল।