ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ডলার বুকিংয়ের বিষয়ে সংশোধন আনল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৬, ২৭ সেপ্টেম্বর ২০২৩
ডলার বুকিংয়ের বিষয়ে সংশোধন আনল বাংলাদেশ ব্যাংক
ফাইল ফটো

ডলার অগ্রিম বুকিংয়ের নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে অগ্রিম ডলার বুকিং শুধু আমদানিকারকরা দিতে পারবে। প্রথম ঘোষণায় বুকিংয়ের সর্বোচ্চ সময় এক বছর হলেও এবার তিন মাস করা হয়েছে।

মঙ্গলবার এ সংশোধিত সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ। এর আগে রোববার ডলারের অগ্রিম বুকিং সম্পর্কিত সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়েছে, আগাম ডলার নেয়ার ক্ষেত্রে পরবর্তী এক বছরের জন্য সর্বোচ্চ দাম কি হবে তা বেঁধে দেওয়া হয়। নতুন সার্কুলারে বলা হয়েছে ডলারের দাম ‘এসএমএআরটি; বা স্মার্ট হারের সঙ্গে সর্বোচ্চ পাঁচ শতাংশ পর্যন্ত বেশি নিতে পারবে ব্যাংক।

Advertisement

নতুন নিয়মে রেট ঠিক রাখা হলেও সময় কমিয়ে তিন মাস নির্ধারণ করে দেওয়া হয় এবং ডলার বুকিং শুধু আমদানিকারকদের মধ্যেই সীমাবদ্ধ করে দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডলার
লিংক সফলভাবে কপি হয়েছে!