রোববার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
তবে আর্থিক কার্যক্রমে জড়িত নয়, এমন কর্মকর্তাদের জেনারেল ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিভাগে পদায়নে ডিপ্লোমা বাধ্যতামূলক করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করে সার্কুলার দেয় বাংলাদেশ ব্যাংক।
.png)
সার্কুলারে বলা হয়েছিল, ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা ও সক্ষমতা বাড়াতে সিনিয়র অফিসার বা সমতুল্য পদের পরবর্তী সব পদে পদোন্নতির যোগ্যতার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ব্যাংকিং ডিপ্লোমার উভয় পর্ব পাস বাধ্যতামূলক।
তবে ব্যাংকিং কার্যক্রমে সংশ্লিষ্ট নয়, যেমন- চিকিৎসক, প্রকৌশলী এবং প্রচার ও প্রকাশনা পদে নিয়োগকৃত কর্মকর্তাদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে না।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার অথবা উচ্চতর পদে কর্মরত কর্মকর্তাকে অন্য ব্যাংকের উচ্চতর পদে নিয়োগে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণ হতে হবে।
তবে সর্বশেষ সার্কুলার (ফেব্রুয়ারি) জারির আগে নিয়োগ বা পদোন্নতি পাওয়া ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা যে পদে কর্মরত ছিলেন, পরবর্তী ধাপে পদন্নোতি পেয়ে অন্য ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণ হওয়ার বাধ্যবাধকতা থাকবে না।
এদিকে ব্যবস্থাপনা পরিচালক অথবা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেও এ নীতিমালা অনুসরণ করা হবে। তবে বিভিন্ন বিভাগের কর্মকর্তা যদি জেনারেল ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিভাগে যোগ দিতে চান, সেক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণ হতে হবে।