ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

পুঁজিবাজারে হাজার কোটি টাকার বেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৮, ১০ জুলাই ২০২৩
পুঁজিবাজারে হাজার কোটি টাকার বেশি লেনদেন
ছবি: সংগৃহীত

শেয়ার বিক্রির চাপে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১০ জুলাই) দেশের পুঁজিবাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার ও সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ।

গত এক মাসের মধ্যে এদিন পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেন হয়। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১০৮৪ কোটি টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি টাকা।

ডিএসইর তথ্য মতে, সোমবার বাজারটিতে ৩৭৬ প্রতিষ্ঠানের মোট ৩৪ কোটি ৫৬ লাখ ১২ হাজার ৩৭৪টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ১ হাজার ৮৪ কোটি ৩ লাখ ৭৭ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৯২১ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।

Advertisement

গত ৬ জুন লেনদেন হয়েছিল ১ হাজার ৮৬ কোটি ৮৮ লাখ ৬৯ হাজার টাকা। তার পর আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে ডিএসইতে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৭টির। কমেছে ১৬০টির, আর অপরিবর্তিত রয়েছে ১৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম।

সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩ দশমিক ৬১ পয়েন্ট কমে ৬ হাজার ৩২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৩ দশমিক ৬২পয়েন্ট কমে ১ হাজার ৩৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক দুই দশমিক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফুয়াং ফুডের শেয়ার। এরপর সবচেয়ে বেশি লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে অলিম্পিক এক্সেসোরিজের শেয়ার। পরের তালিকায় রয়েছে বিএনও লুব-রেফের শেয়ার।

শীর্ষ ১০-এ ছিল- রয়েল টিউলিপ সী পার্ল, জেনারেশন নেক্সট, ফুয়াং সিরামিক, ইয়াকিন পলিমার, অলিস্পিক এক্সসোরিজস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং খান ব্রাদার্স পিপি ওভেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ২৮ দশমিক ১৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৭০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ২১৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ৯৯টির ও অপরিবর্তিত রয়েছে ৭৮টির দাম।

সিএসইতে ২৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৩০২ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন ১৬ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার ৯২১ টাকা লেনদেন হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!