ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

জুনে রেমিট্যান্স এসেছে ২১৯ কোটি ৯৬ লাখ ৩০ হাজার ডলার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১০, ৩ জুলাই ২০২৩
জুনে রেমিট্যান্স এসেছে ২১৯ কোটি ৯৬ লাখ ৩০ হাজার ডলার
ফাইল ফটো

সদ্য সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে দেশে। এই অর্থবছরে প্রবাসী আয় এসেছে ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। জুন মাসে রেমিট্যান্স এসেছে ২১৯ কোটি ৯৬ লাখ ৩০ হাজার ডলার। 

সোমবার প্রবাসী আয়ের এ প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। 

দেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় আসে করোনাকালে ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার। সেই সময় সঞ্চয়ের প্রায় পুরোটাই দেশে পাঠান প্রবাসীরা। একই সময়ে বিদেশ থেকে দেশে আসা মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়।

Advertisement

পরের বছর ২০২১-২২ অর্থবছরে কিছুটা কমে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ১০৩ কোটি ১৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। ঐ অর্থবছরে প্রবাসীদের কর্মে ফেরত যাওয়ার সংখ্যা বাড়ে। প্রবাসী আয়ের ইতিবাচক ধারাকে ধরে রাখতে নানারকম আলোচনা যেমন বাড়ে, নেয়া হয় নানা উদ্যোগও। প্রণোদার হার বৃদ্ধি, প্রবাসীদের সম্মানাও দেওয়া শুরু হয়। বৈধভাবে প্রবাসী আয় পাঠানো সহজ করা হয়।

সদ্য সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে আবারো ঘুরে দাঁড়ানো শুরু করে প্রবাসী আয়। এই অর্থবছরের এক মাসে প্রবাসী আয় বৃদ্ধি পায় তো পরের মাসে কমে যায়। তাৎক্ষণিক কিছু উদ্যোগ নেয়া হয়; বিশেষত ডলারের বিপরীতে টাকার হার বৃদ্ধি করে। এক বছরের ব্যবধানে ডলার বিপরীতে টাকার হার বৃদ্ধি করা হয় প্রায় ২৫ শতাংশ। এতে হুন্ডি কারবারীর লাগাম টানা হয়, প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানো শুরু করেনে। বৃদ্ধি পায় প্রবাসী আয়। বছর শেষে প্রবাসী আয় দাঁড়ালো ২ হাজার ১৬১ কোটি ৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এটা দেশে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!