ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ট্যানারিতে ঢুকছে পশুর চামড়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৭, ২৯ জুন ২০২৩
ট্যানারিতে ঢুকছে পশুর চামড়া
ছবি: ডেইলি বাংলাদেশ

ঈদের কোরবানির পশুর চামড়া সাভারে চামড়া শিল্প নগরীতে ঢুকতে শুরু করেছে। রাজধানী ও আশপাশের এলাকাগুলো থেকে বৃহস্পতিবার বিকেলে থেকেই আসতে শুরু করে পশুর চামড়া বোঝাই ট্রাক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চামড়া সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন ট্যানারি শ্রমিকরা। জানা যায়, আগামী একদিন এখানে লবণবিহীন কাঁচা চামড়া সংগ্রহ করা হবে। এরপর প্রায় পুরো মাস লবণমাখা কাঁচা সংগ্রহ করা হবে।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাখাওয়াত উল্লাহ বলেন, রাজধানী ঢাকার চামড়া ঈদের দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত সংগ্রহ করা হবে। এরপর লবণসহ সারাদেশের চামড়া সংগ্রহ করা হবে। 

Advertisement

এদিকে স্থানীয় বিক্রেতাদের দাবি, চামড়ার দাম গতবারের তুলনায় একটু বেশি হলেও সেটা ন্যায্য মূল্যের চেয়ে অনেকটা কম। তবে ট্যানারির কারখানার কর্তৃপক্ষ বলছে সরকার নির্ধারিত মূল্যেই চামড়া কেনা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: গরু
লিংক সফলভাবে কপি হয়েছে!