ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

পুঁজিবাজারে লেনদেন ও সূচকের উত্থান

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৮, ২১ জুন ২০২৩
পুঁজিবাজারে লেনদেন ও সূচকের উত্থান
ছবি: ডেইলি বাংলাদেশ

সূচকের উত্থানের মধ্য দিয়ে বুধবার পুঁজিবাজারের কার্যক্রম শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনও বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিসইএক্স ৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া শরিয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৭০ ও ২১৮৬ পয়েন্টে অবস্থান করছে।

বুধবার ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে ৪০ কোটি টাকা বেড়ে ৬৩০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে ৫৯০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

Advertisement

এদিন ডিএসইতে ৩৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২৪টি কোম্পানির, কমেছে ৪৯টি এবং অপরিবর্তিত রয়েছে ১৮১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অপরদিকে, বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬২৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৪টির, কমেছে ৩৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টির কোম্পানির শেয়ার দর।

আগের দিনের চেয়ে ৫১০ কোটি টাকা বেড়ে বুধবার সিএসইতে ৫৩০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে ২০ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!