ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ঈদে নতুন টাকা বি‌নিময় ১৮-২৫ জুন

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০১, ১২ জুন ২০২৩
ঈদে নতুন টাকা বি‌নিময় ১৮-২৫ জুন
ফাইল ফটো

ঈদুল আজহা উপলক্ষে ব্যাংকগুলোর মাধ্যমে নতুন টাকা বাজারে ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১৮ জুন থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। ২৫ জুন পর্যন্ত নতুন টাকা বি‌নিময় করা যাবে।

সোমবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক থেকে জানানো হয়, ঈদুল আজহা উপলক্ষে ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখা থেকে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

Advertisement

তফসিলি ব্যাংকের ৮০টি শাখা থেকে নতুন টাকা নিতে পারবেন ব্যাংক গ্রাহকরা। শাখাগুলো হলো-

যেসব শাখা থেকে নতুন টাকা নিতে পারবেন গ্রাহকরা

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!