রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, জুনের শুরু থেকে প্রতিদিন প্রায় ৬ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স আসছে। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে তা ২ বিলিয়নের কাছাকাছি যাবে। গত মে মাসে ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
.png)
জুনের প্রথম ৯ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ১৫ লাখ ৬০ হাজার ডলার এসেছে। আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ২১ লাখ ডলার এসেছে।
কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা বলছেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কেনাকাটার জন্য পরিবারের কাছে অর্থ পাঠাবেন প্রবাসীরা। ফলে জুন মাসের বাকি সময়ে আরো রেমিট্যান্স আসবে।