ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

মানি লন্ডারিং প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন: সিআইডি প্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৫, ১০ জুন ২০২৩
মানি লন্ডারিং প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন: সিআইডি প্রধান
ছবি: সংগৃহীত

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়া বলেছেন, মানি লন্ডারিং প্রতিরোধে বিভিন্ন সংস্থার পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা প্রয়োজন।

শনিবার সিআইডির সদর দফতরে ‘মানি লন্ডারিং: ট্রেন্ডস অ্যান্ড কমব্যাটিং দ্যা চ্যালেঞ্জে’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ট্রেড বেজড সেক্টর, রিয়েল এস্টেট এবং অলাভজনক প্রতিষ্ঠানগুলো প্লেসমেন্ট, লেয়ারিং এবং ইন্টিগ্রেশন পদ্ধতিতে মানিলন্ডারিং করে থাকে। তাই মানি লন্ডারিং ও অর্থপাচার রোধে প্রয়োজন বিভিন্ন সংস্থার পারস্পরিক সমন্বয়, সহযোগিতা, অভিজ্ঞতা ও ইনফরমেশন শেয়ারিং, উন্নত প্রযুক্তির ব্যবহার, কঠোর তদারকি এবং নিয়ন্ত্রণ।

Advertisement

তিনি বলেন, মানি লন্ডারিং মামলা তদন্ত ও অর্থপাচার রোধে সিআইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা এরই মধ্যে দেশ ও বিদেশে যথেষ্ট সুনাম অর্জন করেছে।

এ সময় মানি লন্ডারিং ও অর্থপাচার প্রতিরোধে এবং এ সমস্যা প্রশমনের লক্ষ্যে মতামত তুলে ধরেন সিআইডি প্রধান। একইসঙ্গে সিআইডি’র তত্ত্বাবধান ও উদ্যোগে খুব শিগগির মানি লন্ডারিং মামলার ক্ষমতাপ্রাপ্ত তদন্তকারী সাতটি সংস্থার সমন্বয়ে একটি যৌথ কর্মশালার আয়োজনের কথাও বলেন তিনি।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের হেড অব বিএফআইইউ (ডেপুটি গভর্নর) মো. মাসুদ বিশ্বাস, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম পরিচালক এদিপ বিল্লাহ। সেমিনারে সিআইডির ডিআইজি (এইচআরএম) মো. মাইনুল হাসানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ অ্যাসোসিয়েট প্রফেসর ড. খান সরফরাজ আলী।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!