ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ঈদের আগে ৩ দিন ব্যাংক খোলা, চলবে যেভাবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২২, ১৩ এপ্রিল ২০২৩
ঈদের আগে ৩ দিন ব্যাংক খোলা, চলবে যেভাবে
ফাইল ফটো

তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ ও রফতানি বিল বিক্রির সুবিধার্থে আসন্ন পবিত্র ঈ‌দুল ফিতরের আ‌গে তিন দিন সীমিত প‌রিস‌রে শিল্প সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক খোলা রাখ‌তে বলা হ‌য়ে‌ছে। অর্থাৎ ঈদুল ফিত‌রের আগে ১৯, ২০ ও ২১ এ‌প্রিল ( বুধ, বৃহস্প‌তি ও শুক্রবার ) সরকা‌রি ছু‌টির দি‌ন খোলা থাকবে বা‌ণি‌জ্যিক ব্যাংক।

বৃহস্প‌তিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জা‌রি করা হয়েছে।

এ‌তে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করায় তফসিলি ব্যাংকের শাখা ও উপ-শাখা বন্ধ থাকবে। ত‌বে আসন্ন ঈদুল ফিতরের পূর্বে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রফতানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন, বোনাসসহ অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৯, ২০ এবং ২১ এপ্রিল সরকারি ছুটির দিন সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। 

Advertisement

সরকারি ছুটির দিন ব্যাংক লেন‌দেন সূচি

১৯ ও ২০ এপ্রিল বুধবার ও বৃহস্প‌তিবার সকাল সা‌ড়ে ৯টা থে‌কে দুপুর ১টা পর্যন্ত লেন‌দেন হ‌বে আর অ‌ফিস চল‌বে দুপুর আড়াইটা পর্যন্ত। এর ম‌ধ্যে দুপুর ১টা ১৫ মি‌নিট থে‌কে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাক‌বে।

২০ এপ্রিল শুক্রবার সকাল সা‌ড়ে ৯টা থে‌কে দুপুর সা‌ড়ে ১২টা পর্যন্ত লেন‌দেন হ‌বে আর অ‌ফিস চল‌বে বিকেল ৩টা পর্যন্ত। এর ম‌ধ্যে দুপুর ১টা ১৫ মি‌নিট থে‌কে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাক‌বে।

ঈদ পরবর্তী সময়ে তফসিলি ব্যাংকের অফিস সময় রোজার আ‌গের নিয়‌মে চল‌বে। অ‌ফিস চল‌বে সকাল ১০টা থে‌কে বিকাল ৫টা পর্যন্ত এবং লেনদেন হ‌বে ১০টা থে‌কে বিকেল সা‌ড়ে ৩টা পর্যন্ত।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!