ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

যে কারণে বিশ্ববাজারে গমের দাম নিম্নমুখী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:০৫, ১৯ মার্চ ২০২৩
যে কারণে বিশ্ববাজারে গমের দাম নিম্নমুখী!
ফাইল ফটো

আন্তর্জাতিক বাজারে গমের দাম নিম্নমুখী হয়েছে। এ নিয়ে টানা দুইদিন খাদ্যপণ্যটির মূল্য হ্রাস পেল। 

শুক্রবার (১৭ মার্চ) ইউরোনেক্সেটে পণ্যটির দর আরো কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

কৃষ্ণসাগর বন্দর দিয়ে রাশিয়া-ইউক্রেনের খাদ্যশস্য রফতানি চুক্তির মেয়াদ বাড়তে যাচ্ছে। এমনটি হলে বিশ্ববাজারে সরবরাহ বাড়বে। এ আশায় গমের দরপতন ঘটেছে।

Advertisement

গত বৃহস্পতিবার ইউক্রেন থেকে ১ লাখ ২০ হাজার টন গম কিনেছে মিশর। এতে রুশ-ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানি চুক্তির সময়কাল বৃদ্ধির সম্ভাবনা আরো উজ্জ্বল হয়েছে।

প্যারিস-ভিত্তিক ইউরোনেক্সটে সবচেয়ে সক্রিয় গমের দাম কমেছে ১ দশমিক ১ শতাংশ। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ২৮৩ ডলার ৩৪ সেন্টে।

গত শুক্রবার গমের দাম ১ বছরের মধ্যে সর্বনিম্ন ছিল। এরপর এক সপ্তাহে ১ দশমিক ১ শতাংশ বেড়েছিল। বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে অস্থিরতা বিরাজ করায় এ ঊর্ধ্বমুখিতা তৈরি হয়। অবশেষে তা কমেছে।

এক জার্মান ব্যবসায়ী বলেন, এ দফায় ৬০ দিন চুক্তি বাড়াতে চাচ্ছে রুশ কর্তৃপক্ষ। আর ইউক্রেনীয় কর্তৃপক্ষ চাচ্ছে ১২০ দিন বৃদ্ধি করতে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কত দিন বাড়ে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: গম পাচার
লিংক সফলভাবে কপি হয়েছে!