মঙ্গলবার এক বৈঠকে রফতানিকারকদের রফতানি আয়ে ডলারের নতুন দাম নির্ধারণ করে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)।
নতুন দাম নির্ধারণের পর বুধবার সব ব্যাংককে চিঠি দিয়ে বাফেদা জানায়, এখন থেকে রফতানি আয়ের ক্ষেত্রে রফতানিকারকদের জন্য প্রতি ডলারের দাম ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে রফতানিকারকদের আয় আগের তুলনায় বাড়বে।
.png)
এদিকে প্রবাসী আয়ে ডলারের দাম ১০৭ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। প্রবাসীরা বৈধ পথে বিদেশ থেকে রেমিট্যান্স পাঠালে প্রতি ডলারের বিপরীতে ১০৭ টাকা করে পাবেন। এছাড়া আমদানির দায় পরিশোধের ক্ষেত্রে ডলারের মূল্য হবে প্রবাসী ও রফতানি আয়ের জন্য ঠিক করা দামের গড়ের চেয়ে ৫০ পয়সা বেশি।