ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

দেশে মূল্যস্ফীতি কমলো টানা ৫ মাস

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫১, ৬ ফেব্রুয়ারি ২০২৩
দেশে মূল্যস্ফীতি কমলো টানা ৫ মাস
ফাইল ফটো

বৈশ্বিক অস্থিরতার মধ্যেও টানা ৫ মাস ধরে কমেছে দেশের মূল্যস্ফীতি। জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৭ শতাংশে।

সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

বিবিএস বলছে, ২০২২ সালের আগস্টে দেশে মূল্যস্ফীতি ৯ দশমিক ৫২ শতাংশে উঠে গিয়েছিল। তবে এরপর থেকেই তা কমতির দিকে।

Advertisement

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কিছুটা কমে হয় ৯ দশমিক ১০ শতাংশ। অক্টোবরে নামে ৮ দশমিক ৯১ শতাংশে। এরপর নভেম্বরে ৮ দশমিক ৮৫ শতাংশ ও ডিসেম্বরে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি দাঁড়ায় ৮ দশমিক ৭১ শতাংশে।

এবার ২০২৩ সালের জানুয়ারিতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৭ শতাংশে।

মূলত অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল থাকায় গত ৫ মাস ধরে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি কমছে বলে প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!