জীবনযাত্রার সঙ্গে তাল মেলাতে গিয়ে নিত্য-নতুন গ্যাজেটের ওপর সাধারণ মানুষের আগ্রহ প্রতিনিয়তই বাড়েছে। তাই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা সেজেছে সময়োপযোগী নানা ধরনের ইলেকট্রনিক্স পণ্যের বাহারি আয়োজনে। এই আয়োজনে পিছিয়ে নেই দেশীয় প্রতিষ্ঠানগুলোও।
শুক্রবার সরেজমিনে বাণ্যিজ্যমেলা ঘুরে দেখা গেছে, নিজেদের পণ্যের প্রচার-প্রসারে বাণিজ্যমেলায় ওয়ালটন, মিনিস্টার ও ভিশনের মতো প্রতিষ্ঠান স্টল নিয়েছে। তাদের এই প্রয়াসে ক্রেতা সাধারণ মানুষের সাড়া মিলছে বেশ। এসব কোম্পানির স্টলে প্রতিনিয়তই আসছে নতুন সব পণ্য।
.png)
যেমন স্মার্ট কফি টেবিলের মধ্যেই আছে ফ্রিজার, মোবাইল চার্জিং, সাউন্ড সিস্টেম ও চা কিংবা কফি তৈরির স্মার্টওয়ে। সাধারণ মানুষের জীবনকে সহজ করতে পণ্যটি বাজারে আসছে কয়েকমাস মধ্যে।
পণ্যের উদ্ভাবনে পিছিয়ে নেই ওয়ালটন, মিনিস্টার, ভিশন ও ভিস্তার মতো প্রতিষ্ঠানগুলোও। নজরকাড়া সাজসজ্জা আর নতুন সব মডেল দেখতে দর্শনার্থীদের ভীর চোখে পড়ার মতো। তরুণদের নজর নতুন মডেলের মোবাইল, ল্যাপটপ ও গেমিং পিসির দিকে। তবে, এন্ড্রয়েড ও এলইডি টিভির প্রতিও আকর্ষণটা বরাবরের মতো রয়েই গেছে।
এদিকে জীবনকে সহজ করতে সংকটের মাঝেও গবেষণার বিষয়ে নজর কমায়নি দেশীয় কোম্পানিগুলো। তবে ক্রেতাদের রয়েছে নানা অভিযোগ।
বাণিজ্যমেলায় সাইফুল ইসলাম নামে ইলেকট্রনিক্স পণ্যের একজন ক্রেতা বলেন, বাইরের পণ্যের তুলনায় দেশীয় পণ্যের দাম একটু বেশি। দাম আরেকটু কমালে ক্রেতাদের জন্য স্বস্তি হতো।
একজন বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বাণিজ্যমেলায় প্রতিদিনই ক্রেতা বাড়ছে। তার মতে, আগামীর সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রয়াসে ইলেকট্রনিক্স পণ্য বড় ভূমিকা রাখবে।