[ খবর ]
দর্শকদের সামনেই পোশাক বদল করলেন মডেলরা (ভিডিও)
ছবি: সংগৃহীত
এ আবার কেমন ফ্যাশন শো! সাধারণত ডিজাইনারদের তৈরি পোশাক ফ্যাশন শো-তে দর্শকদের সামনে উপস্থাপন করেন মডেলরা। শুক্রবার এ রকমই ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিল প্যারিসে। সেই ইসে মিয়াকে ফ্যাশন শো অবশ্য গতানুগতিক ফ্যাশন শো থেকে ছিল একটু আলাদা।
সেখানে মডেলরা গ্রিনরুম থেকে পোশাক পরে আসেননি। তারা কেবলমাত্র অন্তর্বাস পরে এসেছিলেন র্যাম্পে। আর র্যাম্পের মধ্যে দর্শকদের সামনে ডিজাইনারদের তৈরি পোশাক পরলেন তারা।
বিশেষ এই ফ্যাশন শোয়ের ভিডিয়ো নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। অভিনবত্বে ভরা এই ফ্যাশন শো-কে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, দেহের রঙের অন্তর্বাস পরে র্যাম্পের এলেন মডেলরা। তারপর উপরে থাকা রিং থেকে নেমে এল তাদের পোশাক। উপর থেকে নেমে আসা পোশাক পরে নিলেন মডেলরা।
তারপর নিজেদের ঢঙে মাতালেন র্যাম্প। এই বিশেষ ধরনের পোশাকের ডিজাইন করেছেন ইসে মিয়াকের প্রধান সাতোশি কোন্দো।
ডেইলি বাংলাদেশ/জেএমএস
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!