ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]
এসএসসির ফল প্রকাশ

রাজশাহী বোর্ডে পাশের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৭, ১০ আগস্ট ২০২৬
রাজশাহী বোর্ডে পাশের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ
এসএসসি পরীক্ষায় ভালো ফল করায় আনন্দে সেলফি তুলছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পাশের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। সোমবার (১০ আগস্ট) সকালে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

২০২৬ সালে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ১২ হাজার ৮৬ জন। রাজশাহী বোর্ডে এবার পাশের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। অকৃতকার্য হয়েছেন ৬৩ হাজার ৯৫৮ জন।

শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরীক্ষার বিস্তারিত ফলাফল পরে প্রকাশ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
ট্যাগ: রাজশাহী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!