ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যা আছে জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামায়

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৬, ২১ জুলাই ২০২৬
যা আছে জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামায়
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের আলোচিত জামায়াতের এমপি জি এম নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের কাবিননামা সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়েছে।

কাবিননামার তথ্য অনুযায়ী, বরের নাম জি এম নজরুল ইসলাম। কনের নাম মোছা. মরিয়ম খাতুন। দেনমোহর ধার্য করা হয় তিন লাখ টাকা।

ভিডিও ও কাবিননামা নিয়ে তৈরি হওয়া বিতর্কের বিষয়ে জি এম নজরুল ইসলাম বলেন, ভিডিওতে দৃশ্যমান নারীটি তার আইনসম্মত দ্বিতীয় স্ত্রী (মরিয়ম খাতুন)। গত ১৭ জুন পারিবারিকভাবে এবং ধর্মীয় ও আইন-রীতি মেনেই বিবাহ হয়। বয়স ও পারিবারিক ব্যবধানের কারণে বিষয়টি প্রাথমিকভাবে গোপন রাখা হয়েছিল।

Advertisement

তিনি দাবি করেন, তার শ্বশুর মাসুম বিল্লাহর পারিবারিক বিরোধ ও রাজনৈতিক প্রতিপক্ষের চক্রান্তের অংশ হিসেবে পরিকল্পিতভাবে তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সম্মানহানির চেষ্টা করা হয়।

জেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সূত্রসমূহ জানায়, কাবিননামার সত্যতা ও পারিবারিকভাবে বিয়ের বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন। পুরো ঘটনাটির পেছনে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত চক্রান্ত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, আমার বাড়ির পাশেই এমপির বাড়ি, কিন্তু দ্বিতীয় বিয়ের কথা আগে কখনও শুনিনি; আজকেই প্রথম শুনলাম।

ডেইলি-বাংলাদেশ/কে কে
লিংক সফলভাবে কপি হয়েছে!