ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবশেষে মানিকগঞ্জে নিখোঁজ দুই মাদরাসাছাত্রীর সন্ধান মিলেছে

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২২, ১৮ জুলাই ২০২৬
অবশেষে মানিকগঞ্জে নিখোঁজ দুই মাদরাসাছাত্রীর সন্ধান মিলেছে
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আবাসিক মহিলা মাদরাসা থেকে নিখোঁজ হওয়ার প্রায় দুই সপ্তাহ পর দুই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (১৮ জুলাই) তাদের উদ্ধার করা হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন দুই শিক্ষার্থীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী সাটুরিয়ার জামিয়া জয়নব বিনতে জাহাশ (রা.) সৈয়দা গুলজান বেগম মহিলা মাদরাসার আবাসিক শাখার ছাত্রী। গত ৩ জুলাই দুপুরে তারা ব্যক্তিগত পরিচয় গোপন করে সাময়িকভাবে বাইরে যাওয়ার কথা বলে মাদরাসা ত্যাগ করে। এরপর তারা আর মাদরাসা কিংবা নিজ নিজ বাড়িতে ফেরেনি।

Advertisement

বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাদের সন্ধান না পাওয়ায় গত ৯ জুলাই পরিবারের পক্ষ থেকে সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্তে অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার তাদের উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা জানান, গত দুই সপ্তাহ তারা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে ছিলেন। সন্তানদের নিরাপদে ফিরে পাওয়ায় তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!