জানা গেছে, গত ৩ জুলাই ২০২৬ (শুক্রবার) থেকে তারা নিখোঁজ রয়েছে। এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। একজন ধামরাইয়ের বোরাইল গ্রামের আনিকা আক্তার অপর জন টাঙ্গাইলের নাগরপুর থানার মাহমুদা আক্তার মিম।
আনিকা আক্তারের বাবা বলেন, কুদুরি জামাতে আমার মেয়ে পড়ত। ১২ দিন ধরে নিখোঁজ। প্রশাসন নীরব, মাদরাসা কর্তৃপক্ষও নীরব। তারা কোনো সাহায্য করছেন না।
.png)
নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবার ও স্বজনরা তাদের খোঁজে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাচ্ছেন। এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।
যদি কোনো ব্যক্তি নিখোঁজ দুই শিক্ষার্থীর অবস্থান বা তাদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে অনুগ্রহ করে দ্রুত তাদের পরিবারের সঙ্গে বা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।
এছাড়া, বিষয়টি দ্রুত সবার কাছে পৌঁছে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি বেশি বেশি শেয়ার করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।