ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৫, ১১ জুলাই ২০২৬
লালমনিরহাটে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি
ছবি সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা নসাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির তীব্র বাধার মুখে বর্তমানে ওই তিন নাগরিক কাঁটাতারের ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন বলে জানা গেছে।

শনিবার (১১ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের ধবলসূতি গ্রামের ওপারে ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার সদর থানার খরখড়িয়া গ্রাম সীমান্তে এই ঘটনা ঘটে।

Advertisement

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের ধবলসূতি গ্রাম সীমান্তের ৮৩৩ মেইন পিলারের সাব পিলার ৯-এর মাঝামাঝি এলাকা দিয়ে ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা তিন ভারতীয় নারীকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। এ সময় ৬১ তিস্তা বিজিবি ব্যাটালিয়নের ধবলসূতি ক্যাম্পের টহল দলের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক বিএসএফকে সতর্কবার্তা দেয়। বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হয় এবং ওই তিন নারীকে নিয়ে ভারতের ১৫০ গজ অভ্যন্তরে চলে যায়।

তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ভূত এই পরিস্থিতি নিয়ে তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মনিম বিএসএফ কমান্ডারের সঙ্গে সরাসরি কথা বলেছেন। পুশইনের চেষ্টা করা ওই ব্যক্তিদের দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়ার জন্য বিএসএফকে কড়া বার্তা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!