ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল দুই দোকান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:১২, ২৯ জুন ২০২৬
মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ল দুই দোকান
ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার রামকৃষ্ণদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মুদি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের দ্রুত তৎপরতায় আশপাশের কয়েকটি দোকানসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল রক্ষা পেয়েছে।

সোমবার (২৯ জুন) ভোর সোয়া ৪টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সোয়া ৪টার দিকে আগুন লাগার খবর পায় সিরাজদীখান ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

Advertisement

অগ্নিকাণ্ডে বাজারের সুবল রায়ের মালিকানাধীন সুবল স্টোর এবং অবিরাম রায়ের অবিরাম স্টোর নামে দুটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে দোকান দুটিতে থাকা বিভিন্ন মুদি পণ্য, এলপি গ্যাস সিলিন্ডার ও দোকানঘরের টিনের চাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন পরিদর্শক মো. আরিফ আনোয়ার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। খুব অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দুটি দোকানের মালামাল ও টিনের চাল পুড়ে গেলেও দ্রুত পদক্ষেপের কারণে আশপাশের আরও অনেক দোকান বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিক হিসাব অনুযায়ী আগুনে দুটি দোকানের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে দ্রুত উদ্ধার তৎপরতার কারণে আশপাশের আরও কয়েকটি দোকানসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!