ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

নীলফামারি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৩, ২৫ জুন ২০২৬
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নীলফামারীর ডোমার উপজেলার ধরণীগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মোটরসাইকেলের ওপর পড়ে গেলে, এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার ধরণীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, সড়কের সংস্কারকাজ চললেও সেখানে পর্যাপ্ত সতর্কতামূলক সাইনবোর্ড বা নির্দেশনা ছিল না। এতে চালক সময়মতো ঝুঁকিপূর্ণ অংশ সম্পর্কে ধারণা না পাওয়ায় দুর্ঘটনাটি ঘটতে পারে বলে তারা মনে করছেন। একই সঙ্গে দ্রুতগতিতে যানবাহন চালানো এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকাকেও দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন স্থানীয়রা।

Advertisement

এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।
 

ডেইলি-বাংলাদেশ/এমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!