সোমবার দিবাগত রাত ৮টার দিকে ওই কোয়ার্টারের শ্রাবণ পালের বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল বলেন, কালনাগিনী সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের মাধ্যমে সেটি আমাদের কাছে হস্তান্তর করা হয়। এরপর দুই থেকে তিন ঘণ্টা পর্যবেক্ষণে রেখে রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় সাপটিকে অবমুক্ত করা হয়।
.png)
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব বলেন, কালনাগিনী সাপ বর্তমানে খুব একটা দেখা যায় না। এটি মূলত বনাঞ্চলে বসবাস করে এবং এ সাপকে ঘিরে নানা ধরনের লোককাহিনী ও পৌরাণিক বিশ্বাস প্রচলিত রয়েছে।