বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগড়ী গ্রামে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় আধিপত্য নিয়ে ২০১২ সাল থেকে চিংগড়ী গ্রামে বিশ্বাস বংশ ও শেখ বংশের মধ্যে বিরোধ চলে আসছে। দুই বংশের (গোষ্ঠী) এই পূর্ব বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঐ এলাকায় অভিযান পরিচালনা করছে।
.png)
একজন নিহতের খবর নিশ্চিত করে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপরাধীদের ধরতে যৌথবাহিনীর অভিযান চলছে।