মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নবাসীর আয়োজন নারানদিয়া রেল স্টেশনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও খেলা ফিরিয়ে আনতে এ প্রতিযোগিতার আয়োজন করে। নড়াইলসহ বিভিন্ন জেলার ১৫ থেকে ১৬টি ঘোড়া এ প্রতিযোতায় অংশ নেন।
.png)
গ্রামীণ এ ঐতিহ্যের প্রতিযোগিতা দেখতে মঙ্গলবার দুপুরে লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, ও শিশু আসতে থাকে। এসময় লোহাগড়া উপজেলার নারানদিয়া রেল স্টেশন এলাকায় মানুষের মিলনমেলায় পরিণত হয়।
এ ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম হায়াতুজ্জামান।
এ সময় লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজু আহম্মেদ বাপ্পি, মো. খোকন সরদার, মো. নাজমুল হুদাসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্য ও লোহাগড়া থানা পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।