ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধানক্ষেত থেকে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৪, ২৩ মার্চ ২০২৬
ধানক্ষেত থেকে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

মাদারীপুরে নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেত থেকে রুহুল আমিন ঘরামি নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জায়গির এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, ১০ দিন আগে রুহুল আমিন ঘরামি নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে স্থানীয় এক কৃষক ধানক্ষেত পরিচর্যা করতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে তিনি দ্রুত বিষয়টি নিহতের পরিবারের সদস্যদের জানান। খবর দেওয়া হয় কালকিনি থানা পুলিশকে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে মর্গে পাঠায়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ প্রাথমিকভাবে নিহতের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজনরা ও এলাকাবাসী।

Advertisement

কালকিনি থানার ওসি জানান, ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর হত্যার কারণ জানা যাবে। এ  ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!