ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে মিলল অর্ধগলিত মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৮, ১৬ মার্চ ২০২৬
পুকুরে মিলল অর্ধগলিত মরদেহ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুকুর থেকে দেলোয়ার নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলার রসুল্লাবাদ ইউপির দক্ষিণপাড়া এলাকায় পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত দেলোয়ার (৫৫) উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিকেলে পুকুরে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!