শনিবার দুপুরে উপজেলার বনগজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ। আদালত দেখতে পেয়ে লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে জরিমানা করা যায়নি।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আদালত পরিচালনার সময় থানা পুলিশ সার্বিকভাবে সহায়তা করে।
.png)
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিন মাহমুদ বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর আসে বনগজ এলাকায় তিতাস নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এমন খবরে সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের উপস্থিতি টের পেয়ে লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে জরিমানা করা যায়নি। এসময় দুটি ড্রেজার মেশিন বিনষ্ট ও প্রায় ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।
তিনি আরো বলেন, অবৈধভাবে মাটি কাটার কোনো সুযোগ নেই। নদী রক্ষায় জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।