ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৯, ১২ মার্চ ২০২৬
নওগাঁয় বজ্রপাতে কৃষকের মৃত্যু
ফাইল ফটো

নওগাঁর ধামইরহাট উপজেলায় ক্ষেতে শসা তুলতে গিয়ে বজ্রপাতে জালাল উদ্দীন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার ইসবপুর ইউনিয়নে ভাবির মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই এলাকার মৃত মোখলেসুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে একটি বিলে বৃষ্টির মধ্যে শসা তুলতে যান কৃষক জালাল উদ্দীন। এ সময় আকস্মিকভাবে বজ্রপাতের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্বজনরা এসে তার মরদেহ উদ্ধার করে।

Advertisement

ধামইরহাট থানার ওসি মো. মোখলেছুর রহমান বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গেছে  পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!