শনিবার (৭ মর্চ) সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের কংশুর এলাকায় এ দুর্ঘনা ঘটে। নিহত বিপ্লব (২৫) গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামের বদর আলী মোল্যার ছেলে।
বৌলতলী পুলিশ ফাড়ির এসআই মো. শামিম আল মামুন জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী নছিমনটি কংশুর মসজিদ মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে নছিমন চালক বিল্পব মোল্যা ঘটনাস্থলে নিহত হয়। নছিমনে থাকা দুই যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
.png)