ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৪, ৪ মার্চ ২০২৬
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
ছবি: সংগৃহীত

দোল পূর্ণিমা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ বুধবার সকাল থেকে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগের মতোই যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন স্থলবন্দর সংশ্লিষ্টরা।

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নেসার উদ্দিন ভূঁইয়া জানান, দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার ভারতীয় ব্যবসায়ীরা এ স্থলবন্দর দিয়ে তারা কোন প্রকারের পণ্য আদান-প্রদান করবেন না বলে জানায়। বিষয়টি তারা বাংলাদেশের ব্যবসায়ীদের  জানিয়েছেন। পরদিন বৃহস্পতিবার সকাল থেকে এ বন্দরের যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, দোল পূর্ণিমা উপলক্ষে এ বন্দর দিয়ে একদিন  আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক  থাকবে।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!