ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ হারালেন ৩ জন

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৫, ২১ ফেব্রুয়ারি ২০২৬
মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ হারালেন ৩ জন
ছবি: সংগৃহীত।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গলের শেখবাড়ি সংলগ্ন শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মৌলভীবাজার পৌরসভার কলাপাড়া এলাকার রেহান, পিকআপচালক রুবেল  এবং সদর উপজেলার কালেঙ্গা গ্রামের অটোরিকশা চালক আলী নূর। 

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত আরো একজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!